Categories
রেগুলার পোস্ট
আজ পহেলা ফেব্রুয়ারি, ওয়ার্ল্ড হিজাব ডে বা বিশ্ব হিজাব দিবস
‘রেসপেক্ট মাই প্রাইড, মাই ডিভোশন, মাই চয়েস, মাই হিজাব’ প্রতিপাদ্য নিয়ে ১৫০টির ও বেশি দেশে দশম বারের মতো পালিত হচ্ছে এই বিশ্ব হিজাব দিবস। হাজারো মুসলিম ও অমুসলিম নারী হিজাব পরে এই দিবসটি পালন করেন।
হিজাব একটি আরাবী শব্দ যার অর্থ আবৃত রাখা। অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক নারী তার শরীরের সৌন্দর্য প্রকাশ করে এমন অংশকে ঢেকে রাখাকে হিজাব বলে।
নিউইয়র্কের বাসিন্দা নাজমা খান সর্বপ্রথম এই হিজাব দিবসের জন্যে লড়েন। তিনি বলেন, এ হিজাবকে অনেকে দেখেন নারীদের অবদমন ও বিভাজন সৃষ্টির প্রতীক হিসেবে। নানা বিতর্ক মোকাবেলায় বিশ্ব হিজাব দিবসের ডাক দেন নাজমা খান। অমুসলিম ও মুসলিম নারীরা যারা সচরাচর হিজাব পরেন না, তাদের অনেকের মনোযোগ আকর্ষণ করেন তিনি।
নাজমা জানান, তিনি যখন হিজাব মাথায় স্কুলে যেতেন, তখন তাকে অনেক অপমান ও লাঞ্ছনার শিকার হতে হতো। মাধ্যমিক স্কুলে পড়ার সময় তাকে ব্যাটম্যান এবং নিনজা বলে ডাকা হত। আমেরিকার টুইন টাওয়ারে হামলার পর তাকে ডাকা হত ওসামা বিন লাদেন এবং সন্ত্রাসী বলে।
নাজমা আরও বলেন, ‘স্কুলে কেবল আমিই হিজাব পরতাম। এ জন্য নানা বৈষম্যের শিকার হতে হয়েছে। তাই ভাবলাম, অমুসলিম নারীরা যদি মাত্র এক দিনের জন্য হলেও হিজাব পরেন, তাহলে মুসলিম নারীদের আর এ ধরনের বৈষম্যের শিকার হতে হবে না।’
হিজাব নারীর অহংকার, হিজাব নারীর অধিকার, হিজাব নারীর সৌন্দর্য্য। তাই এর গ্রহনযোগ্যতা সর্বমহল থেকে প্রয়োজন। আজকের বিশ্ব হিজাব দিবসে ম্যাগ পরিবারের পক্ষ থেকে সকল হিজাবধারী মহিলাদের প্রতি রইলো শুভেচ্ছা।

Leave a Reply

Calendar

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Categories

Recent Comments